-কি পড়ছো?
--গল্প পড়ছি।
-কেমন গল্প?
--ভালবাসা-মন্দবাসা।
-মন্দবাসা? সে কি জিনিস?
--ভালবাসা কি জিনিস?
-উম...যার সবকিছু ভাল্লাগে?
--মন্দবাসা তবে যার সবকিছু মন্দলাগে।
-এ আবার কেমন ভালবাসা?
--এই জন্যেই ত এটা মন্দবাসা।
-একি মানুষকে ভালবেসে আবার মন্দবাসাও যায়?
--ভালবাসা মানেই ত সব সত্তার মিলন!! তার সবকিছুই একান্ত আমার।তার ভালগুলোও আমার। মন্দগুলোও আমার!
-গুলিয়ে যাচ্ছে!!
--যাবেই ত! এই জিনিস বুঝতে হলে পরম মমতায় কারো হাতটি ধরে চোখে চোখ রেখে হারিয়ে যেতে হবে!!
-তোমার হাতটা ধরি?
--গল্পটা আগে শেষ করি!!
-কোন গল্প?
--ভালবাসা-মন্দবাসা।।

Post a Comment