-ভালোবাসো?

--অনেক বেশি?

-কত বেশি?

--নিজের জীবনের থেকেও বেশি।

-তবে তোমার ভালবাসায় ঘাটতি আছে। যে নিজেকে ভালবাসতে জানে না-সে ত আজ বাদে কাল নিজের হাত কাটতে দ্বিধা করবে না। ভালবাসা এত হিংস্র না যে প্রমান করতে গিয়ে নিজের থেকে বেশি ভালো আরেকজনকে বাসতে হবে।

--ভালোবাসো?

--অনেক বেশি?

-কত বেশি?

--আকাশ-বাতাস-প্রকৃতি-স্বর্গ-মর্ত্য-নরক-সবকিছু থেকে বেশি।

-তবে তোমার ভালবাসায় ঘাটতি আছে। ভালবাসা তুলনার জিনিস না। তুলনা সেই জিনিস এর ই সম্ভব- যার সীমা আছে-সীমাবদ্ধতা আছে। যে ভালবাসায় সীমাবদ্ধতা আছে-সেটা ভালবাসারুপি কম্প্রোমাইজ। কম্প্রোমাইজ দিয়ে প্রেম হয়-ভালবাসা না।

-ভালোবাসো?

--অনেক বেশি?

-কত বেশি?

--একদম নিজের মত করে ভালবাসি। নিজের সাধ্যের সবটূকু দিয়ে ভালবাসি। সমস্ত সত্তাকে উজাড় করে ভালবাসি। প্রথম ভালবাসা হিসেবে ভালবাসি না কিন্তু শেষ ভালবাসা হিসেবে ভালোবাসি।ভালবাসি এতটা যে তোমাকে মন্দবাসাকেও ভালবাসি।

-তবে বরন করো কবি-আমার তোমার জীবনের কবিতা হিসেবে!

Post a Comment

Previous Post Next Post