★ একটি কলা না টাকা ★
একটি কলার মূল্য পাঁচ টাকা বা সর্বোচ্চ দশ টাকা। সমমান মূল্যের একটি কলা এবং ৫০ টাকা একটি বানর কে দেয়া হলে সে অবশ্যই পছন্দের খাবার কলাটি বেছে নিবে।টাকা নিবে না কারণ সে জানে কলা খাওয়া যাবে কিন্তু টাকা খাওয়া যাবে না।তবে সে এটা জানেনা যে একটি কলা না নিয়ে ৫০ টাকা নিলে সে আরো পাঁচটি কলা কিনতে পারবে। সে মনে করে যা পেয়েছি এটাই যথেষ্ট আর চাই না। পরের চিন্তা করে না। তাই সে অদূর ভবিষ্যতে উপবাস থাকতে হয়।কারণ পরবর্তীতে যে সে কোনো কলা পাবে এমন কোনো নিশ্চয়তা তার নাই।তবে সম্বল থাকলে কম্বল কিনতে পারতো।
ঠিক আমাদের সমাজের কিছু মানুষ আছে যারা সামান্য লোভ সামলাতে না পেরে বৃহৎ কিছু হারিয়ে ফেলে।তাই কখনো ছোটকে গ্রহন আবার কখনো ত্যাগ করতে হবে।তবে সেটা বুদ্ধি বিবেচনার মধ্য দিয়ে।
#ROOT_CODE

Post a Comment

Previous Post Next Post