আমার মাঝে সব রং তোমার
এটুকু বলে দাও তুমিও আমার
যখন আসি দরজায় তোমার
দিওয়ানা হয়ে যাই
এ ভালোই আড়াল তোমার
এ ভালোই গোপনীয়তা
এখানে থাকা না থাকা
না থাকাও থাকার মত
যার থাকার কিছুটা সে
না থেকেও থাকার মত
আমাকেও এক ঝলক দেখাও
বাকিদের সাথে আমিও থাকবো
এই রূপ রহস্য আমিও দেখবো
অবহেলায় হোক বা ভালোবাসায়
এ ভালোই আড়াল তোমার
এ ভালোই গোপনীয়তা.....
নওশাবা ফরহাদ সাবা

Post a Comment