”দোস্ত, তুইতো শুধু আমার দোস্ত না, তুই আমার ভাই। আমার এই উপকারটা কর্।” বলল রায়হান।
”সম্ভব না দোস্ত, কোনভাবেই না।” বলল ফাহাদ।
”কেন, সম্ভব না কেন?ড্যাডিস প্রিন্সেস ফারিয়া তোর বেস্ট ফ্রেন্ড না?”ি”না!”
”দেখ্, মিথ্যা কথা কবি না। সে আমাকে নিজে বলছে সে তোর বেস্ট ফ্রেন্ড। আমি এখ্খনি ইনবক্সে ঢুকতাছি। তোরে চোখে আঙ্গুল দিয়া দেখামু।”
”শোন, যতই বলুক, আমি তোর জন্য কিছু করতে পারুম না।”
”ভাই, এরকম করিস না ভাই, তুই একটু চাইলেই আমার ওর সাথে লাইনটা ক্লিয়ার হইয়া যায়। গত এক বছর যাবত ওর সাথে ফেসবুকে চ্যাটিং করতাছি। গত পরশু মাত্র প্রপোজ করছি। সে রাজি হয় নাই। সে তোর কথা খুব বলে। তুই তার বেস্ট ফ্রেন্ড, তুই একটু আমার হইয়া ওকালতি করলেই আমার লাইন ক্লিয়ার হইয়া যায়। দেখ্, তোর আর নিশিতার অ্যাফেয়ারে আমি কিন্তু অনেক হেল্প করছি। এবার তুই আমার হেল্প কর্।”
”আরে ভাই, এটা সম্ভব না। অন্য কিছু ক।”
”ও, বুঝছি, তার মানে তুমি ওর বেস্ট ফ্রেন্ড থেইকা মোর দেন ফ্রেন্ড হইতে চাও। নিশিতারে সাইড লাইনে রাইখা নতুন লাইন ধরার প্ল্যান করতাছ। মামা, তুমি কিন্তু আমারে চেন না, আমি কিন্তু নিশিতারে সব বইলা দিমু।”
”ওরে, নারে, এসব কিছু না। ওর সাথে আমার জিন্দেগিতে প্রেম হইতে পারে না, আর তোরও না।”
”কারণ কী?”
”কারণ ওইটা আমারই ফেক আইডি।”
#ফেকআইডি
#বালুচর

Post a Comment