— 'কিরে ভাই,ওভাবে পালাচ্ছিস কেন? কার ভয়ে পালাচ্ছিস?
— 'আর বলিস না ভাই,আজ অফিস থেকে ফিরতে একটু লেট হয়ে গেল বলে ফেরার পথে দেখি বৌ মেসেজ করছে,'কি হল,এত দেরি কিসের?অফিসে নতুন কোনো সুন্দরী জয়েন করেছে বুঝি?'
— 'হুম তারপর?'
— 'আরে তারপর আমি টাইপ করলাম যে,ঘরে এমন সুন্দরী পত্নী থাকতে কেউ কি অন্যদিকে তাকায়?'
— 'তা এতো ভালো কথা,পালাচ্ছিস কেন তাহলে?'
— 'আরে ভাই,পত্নী টাইপ করতে গিয়ে ভুল করে ওটা পেত্নী হয়ে গেছে,তাই আজ বাড়ির ত্রিসীমানায় আমায় যদি ও দেখে তাহলে আর রক্ষে নেই!.....

Post a Comment

Previous Post Next Post